রাষ্ট্রীয় সফরে ভারত গেলেন নৌবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৮:০৩আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:০৩

রাষ্ট্রীয় সফরে ভারত গেলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কারাম্বির সিংয়ের আমন্ত্রণে আজ (২৩ অক্টোবর) ঢাকা ছেড়েছেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, সফরকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কারাম্বির সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

এছাড়া ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল, প্রতিরক্ষা সচিব অজয় কুমার, পররাষ্ট্র সচিবের হর্ষবর্ধন শ্রিংলা, ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি ভারত মহাসগর অঞ্চলের তথ্য একীকরণ কেন্দ্র পরিদর্শন করবেন।

নৌবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 

রাষ্ট্রীয় সফর শেষে নৌবাহিনী প্রধান আগামী ২৯ অক্টোবর ঢাকায় ফিরবেন।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক