আফগানিস্তানের জনগণকে সহায়তা দিতে চায় বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
২৯ অক্টোবর ২০২১, ১২:৪০আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬:১২

দুই মাস আগেও আফগানিস্তানের প্রায় ৪ কোটি মানুষের মধ্যে দেড় কোটি খাদ্য সংকটে ভুগছিল। বর্তমানে খাদ্য সংকটে পড়া মানুষের সংখ্যা ২ কোটি ২০ লাখেরও বেশি; অর্থাৎ দেশটির অর্ধেকের বেশি মানুষ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে কীভাবে দেশটিকে মানবিক সহায়তা দেওয়া যায় সেটি নিয়ে জাতিসংঘসহ অন্যান্য দেশের মধ্যে আলোচনা চলছে। মানবিক দেশ হিসাবে বাংলাদেশও পিছিয়ে নেই। ইতোমধ্যে বহুপাক্ষিক ব্যবস্থার অধীনে ওষুধ ও খাদ্য সরবরাহ করতে প্রস্তুত বাংলাদেশ। এছাড়া আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রিসেন্টের মাধ্যমেও সহায়তা পাঠাতে চায় বাংলাদেশ। এ জন্য সেপ্টেম্বরে রেড ক্রিসেন্টকে অনুরোধও করেছে ঢাকা।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বাংলা ট্রিবিউন বলেন, ‘গত মাসে জাতিসংঘ আয়োজিত একটি বৈঠকে ওষুধ ও খাদ্য পাঠাতে বাংলাদেশের আগ্রহের কথা আমরা জানিয়েছি। এর বাইরে আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গেও যোগাযোগ করেছি। তারা মানবিক সহায়তা সেখানে পৌঁছে দিতে পারবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছি।’

তবে রেড ক্রিসেন্ট সোসাইটি এখনও বাংলাদেশকে কোনও উত্তর দেয়নি বলে জানান তিনি।

অন্যদিকে, আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাশফি বিনতে সামস বলেন, ‘আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তালেবানরা যে প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটির বাস্তবায়নে তারা কতটুকু আন্তরিক, তা দেখার বিষয় আছে।’

আফগান জনগণ তালেবানদের কীভাবে দেখছে সেটিও আরেকটি বিবেচ্য বিষয়। কারণ, নতুন সরকারের যেকোনও ধরনের একটি আইনগত স্বীকৃতি থাকতে হবে এবং সেটি প্রথমে দেবে ওই দেশের জনগণ।

তিনি বলেন, ‘আমরা মনোযোগের সঙ্গে খেয়াল করছি, অনেক দেশ তালেবানদের সঙ্গে আলোচনা করছে, কিন্তু কেউ এখন পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি।’

এই অঞ্চলের স্থিতিশীলতা বাংলাদেশ চায় এবং সেটির জন্য বাংলাদেশ সবার সঙ্গে কাজ করবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনী ওই দেশ ত্যাগের পর গত ১৫ আগস্ট বিনা বাধায় কাবুল দখল করে তালেবান। ওই গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, তুরস্ক, ভারত, পাকিস্তানসহ অনেক দেশ যোগাযোগ রাখছে এবং মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব
সর্বশেষ খবর
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
সৌদিতে অগ্নিকাণ্ড: ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার
সৌদিতে অগ্নিকাণ্ড: ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার
শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী 
শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা