প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১৩:২৭আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩:২৭

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)। সংগঠনটি থেকে দাবি করা হয় প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ৩ শতাংশ ও জাতীয় সংসদে ৫টি আসন সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি করা হয়।

বিপিইউএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি এবং দেশের সার্বিক উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ তথা জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সংরক্ষিত আসন আবশ্যক। তাদের প্রতিনিধিত্ব যত বেশি থাকবে ততই তারা সমাজের সম্পদে পরিণত হবে।

মানববন্ধনে আগত দৃষ্টি-প্রতিবন্ধী আলম দেওয়ান বলেন, ‘আজ প্রতিবন্ধীরা পিছিয়ে পড়ার এই দায় আমাদের নয়, সমাজের। কারণ অনেক গুরুত্বপূর্ণ স্থানে আমাদের প্রতিনিধি নেই। আমরা চাই সংসদে সংরক্ষিত আসনে আমাদের প্রতিনিধি দেওয়া হোক।’

মানববন্ধন থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের স্বার্থ সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত কল্পে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ প্রণয়ন করেছে। এ ছাড়াও প্রতিবন্ধীদের মৌলিক ও মানবাধিকার নিশ্চিতকল্পে ‘জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ’-এ সরকার ২০০৭ সালে স্বাক্ষর ও অনুস্বাক্ষর করেছে। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-তে’ও প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য কমানো ও তাদের প্রতিনিধিত্বের কথা উল্লেখ রয়েছে।

/এফএ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম