‘বঙ্গবন্ধুর শুরু করা বিমান বাহিনীর আধুনিকায়ন বেগবান রেখেছেন প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ২৩:১৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২৩:১৬

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমান বাহিনীর আধুনিকায়ন শুরু করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কার্যক্রম বেগবান রেখেছেন।’ রবিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিএএফ ঘাঁটি বাশার সংলগ্ন শাহীন সিনেমা হল প্রাঙ্গণে বিমান বাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সময় বিমান বাহিনীর আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন বিমান বাহিনীর প্রধান। 

বিমান বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত চার তলা মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মিত হলে বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক সভা-সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনের সক্ষমতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা