করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৮:৫০আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৫০

করোনা মহামারির মতো সংকট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য কাঠামো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানালো বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চলমান বিশেষ অধিবেশনে মঙ্গলবার (৩০ নভেম্বর) অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে বক্তৃতায় এই মন্তব্য করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।

বর্তমান মহামারির অভিজ্ঞতার আলোকে বিশ্বের করণীয় সংবলিত একটি সম্ভাব্য কনভেনশন বা দলিল প্রস্তুত করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তিন দিনের এই বিশেষ অধিবেশন আয়োজন করা হয়েছে।

প্রস্তাবিত দলিলে মেধাস্বত্ব রহিতকরণ, উন্নয়নশীল বিশ্বের সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক সহায়তা প্রদানের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে বাংলাদেশের রাষ্ট্রদূত জোর দাবি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য রয়েছে। 

আগামী বছরের শুরুতে দলিলটি প্রস্তুতকরণের প্রক্রিয়া ও দেন-দরবার শুরুর কথা রয়েছে। সেই বিষয়ে একটি দিকনির্দেশনা চলমান বিশেষ অধিবেশনে নেওয়া হতে পারে।

/এসএসজেড/জেএইচ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী