ক্রয় কমিটিতে ২২ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৮:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:০০

প্রায় ২২ হাজার ২ কোটি টাকা ব্যায়ে ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী জানান, সভায় ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে ১৬টি অনুমোদন পেয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন গাজীপুরের কালিয়াকৈরে স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারের জন্য নতুন ক্লাউড ক্রয় প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ১৫৪ কোটি ৮০ লাখ টাকা।

তিনি জানিয়েছেন, অনুমোদিত ১৬ প্রস্তাবের মধ্যে রয়েছে, শিল্প মন্ত্রণালয়ের চারটি, বিদ্যুৎ বিভাগের পাঁচটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি ও কৃষি মন্ত্রণালয়ের তিনটি।

অনুমোদিত ১৬ প্রস্তাবে অর্থের মোট পরিমাণ প্রায় ২২ হাজার দুই কোটি টাকা। ফেরত পাঠানো একটি প্রকল্পসহ মোট ১৭টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ছিল প্রায় ২২ হাজার ১৫৬ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে জিওবি হতে ব্যয় হবে প্রায় ২০ হাজার ২৫৮ কোটি ৬৭ লাখ টাকা। বাকি প্রায় এক হাজার ৮৯৮ কোটি টাকা দেশীয় ব্যাংক ও এডিবি হতে ঋণ হিসাবে আসবে।

/এসআই/এফএ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান