স্পিকারের সঙ্গে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৩৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৩৭

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি’র সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা।

বুধবার (৮ ডিসেম্বর) সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, অর্থনৈতিক কূটনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে ব্রাজিল-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে রাষ্ট্রদূতকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাদিয়া ফয়জুন্নেসা বলেন, ব্রাজিলের জনগণের বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি সম্পর্কে ইতিবাচক ধারনা রয়েছে-যা বাংলাদেশের জন্য গৌরবের। তিনি ব্রাজিলে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে 'ট্রেড অফিস' স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের