আঙ্কারায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন

শাহেদ শফিক, আঙ্কারা (তুরস্ক) থেকে
১৩ ডিসেম্বর ২০২১, ১৪:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:০৬

তুরস্কের রাজধানী আঙ্কারার বঙ্গবন্ধু বুলভার্ডের চার রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩) ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় এটি উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আঙ্কারার বঙ্গবন্ধু বুলভার্ডে একটি সভার আয়োজন করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন আঙ্কারার গভর্নর ওয়াসিপ শাহীন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, আঙ্কারার ডেপুটি মেয়র সেলিম সিরপান লৌ, আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস, তুরস্কে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মাসুদ মান্নান।

.

এর আগে আঙ্কারার মেয়র মনসুর ইয়াবাসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন আতিকুল ইসলাম। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, আজ আমাদের জন্য একটি গর্বের দিন। তুরস্কের রাজধানী আঙ্কারায় আমরা বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করতে পেরেছি। এটি দেশের বাইরে জাতি হিসেবে আমাদের বাংলাদেশের মান উজ্জ্বল করেছে।

মেয়র আরও জানান, ঢাকার বনানী এলাকায় তুরস্কের জাতির জনকের নামে কামাল আতাতুর্ক সরণি রয়েছে। সড়কটি সংলগ্ন পার্কও কামাল আতাতুর্কের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে সম্প্রতি। আমরা তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছি। তারা যখন সময় দেবে তখন সেটি উদ্বোধন করা হবে।

.

এর আগে রবিবার (১২ ডিসেম্বর) মেয়র তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টায় ইস্তাম্বুল থেকে আঙ্কারার উদ্দেশে রওনা দেন। গত ১০ ডিসেম্বর ঢাকা থেকে তুরস্কে যান তিনি। ১৪ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের