ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার আব্দুল কাদেরের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৯:০৭আপডেট : ১৩ মে ২০২৫, ১৯:০৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আব্দুল কাদেরের ৭ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৯৫৯ টাকা মূল্যের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সম্পদ জব্দের আবেদন করেন উপপরিচালক মাহবুবুল আলম।

জব্দের আদেশ দেওয়া সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর মুগদা থানাধীন মান্ডায় অভিযুক্ত আব্দুল কাদেরের নামে থাকা ৪ দশমিক ৭ কাঠা জমি এবং ওই জমিতে নির্মিত ১০ তলা ভবনে বিনিয়োগকৃত ৫ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫৯ টাকার সম্পদ। এছাড়াও রয়েছে মান্ডায় ৪ দশমিক ৩২ শতাংশ জমি ও ৬ হাজার ৫৪০ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৯০০ টাকা।

আবেদনে উল্লেখ করা হয়, আব্দুল কাদের ক্ষমতার অপব্যবহার, ত্রাণের টাকা আত্মসাৎ, বদলি ও জনবল নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা দুদক কর্তৃক অনুসন্ধানাধীন। অনুসন্ধানে জানা যায়, তিনি এসব সম্পদ অবৈধ উপায়ে হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি