হুতি বিদ্রোহীদের জাহাজ ছিনতাইয়ের ঘটনায় বাংলাদেশের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৯:৪২আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৯:৪২

সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা ছিনতাইয়ের ঘটনায় চরম নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

গত ২ জানুয়ারি রাওয়াবি নামক জাহাজটি যখন সৌদি ফিল্ড হাসপাতালের জন্য কার্গো নিয়ে যাচ্ছিল তখন ছিনতাই করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কার্যকলাপ ইয়েমেনে মানবিক ও ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। এটি আন্তর্জাতিক মূল্যবোধের প্রতি চরম অসম্মান প্রদর্শনের একটি উদাহারণ।

এতে বলা হয়, সৌদি আরব এবং এর অংশীদারদের মানবিক ও ত্রাণ সহায়তার ওপর ক্রমাগত অবৈধ হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরব এবং এর ভ্রাতৃপ্রতিম জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এমন যেকোনও ধরনের কার্যক্রমের বিরোধিতা করে বাংলাদেশ এবং তাদের প্রতি সংহতি পুনব্যক্ত করে।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী