প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে সংসদের বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২২, ১৮:৫১আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৩১

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে জাতীয় সংসদের বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। তার ঐকান্তিক অভিপ্রায়ে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব, মেডিক্যাল সেন্টার, সংসদ সদস্য ভবন সংস্কার করা হয়েছে। সমগ্র দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সংসদেও উন্নয়ন কর্মকাণ্ড চলছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ ৩নং সংসদ সদস্য ভবনের সংস্কারোত্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন। এসময় স্পিকার ভবনটির শুভ উদ্বোধন করেন।

স্পিকার বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ ও তার টিম সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে সংসদ সদস্য ভবনের সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে গেছেন। সকলে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে এখানে বসবাস করতে পারেন। অবশিষ্ট সংসদ সদস্য ভবনগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে। সংস্কার করা ভবনগুলো রক্ষণাবেক্ষণের ব্যাপারে সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন স্পিকার।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, নাহিদ ইজাহার খান এমপি, সাইফুজ্জামান এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, নার্গিস রহমান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে সংসদের বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান: স্পিকার

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী