দক্ষিণ সুদানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ০০:১২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০০:১২

দক্ষিণ সুদানে সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করেছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি (ব্যানসিইসি) ২১ এর মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের ধন্যবাদ জানান এবং শহীদদের স্মৃতি স্মরণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অবলোকন করেন।

এস এম শফিউদ্দিন বলেন, যেখানেই বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন, সেখানেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাবগাম্ভীর্যের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশি শান্তিরক্ষীরা নানা ধরনের আয়োজনের মাধ্যমে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছেন।

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের এই ঘটনা, সে দেশের মাটিতে বাংলা ভাষা এবং বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

/আরটি/ /এসএইচ/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে