টিপু হত্যায় যারাই জড়িত থাক গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ১৯:৫০ আপডেট : ২৫ মার্চ ২০২২, ২০:০৬

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের ঘটনায় যারাই কলকাঠি নাড়ুক না কেন তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনার রহস্য উন্মোচনে ডিবি-র‌্যাবসহ সবাই কাজ করছে। আমরা মনে করি, যারা এ ঘটনা ঘটিয়েছে খুব শিগগিরই এর রহস্য উদঘাটন করতে পারবো।’

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয় ইঙ্গিত করে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রয়েছে।’

আরও পড়ুন...

‘সন্তানের এমন মৃত্যু কোনও বাবা-মা চান না’

দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ নিহত ২

ঢাকায় গুলি করে আ.লীগ নেতা হত্যা: বেশ কিছু আলামত পেয়েছে র‌্যাব

রাজধানীতে গুলি করে আ. লীগ নেতাসহ ২ জনকে হত্যার ঘটনায় মামলা

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির