এ আর রাহমানের কনসার্টে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ১৯:১৬ আপডেট : ৩০ মার্চ ২০২২, ০০:৩৯

বিসিবির ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট উপভোগ করতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসেছেন তিনি।

প্রধানমন্ত্রী আসার পরই পরিবেশন করা হয় জাতীয় সংগীত। 

এ আর রাহমানের কনসার্টে প্রধানমন্ত্রী

বৃষ্টিও থেমে গেছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শুরু হওয়া বৃষ্টি থামে ৭টার দিকে। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামের ওই কনসার্টে এখন এ আর রাহমানের জন্য অপেক্ষা করছেন দর্শকরা। 

এ আর রাহমানের কনসার্টে প্রধানমন্ত্রী

সাড়ে সাতটায় কনসার্ট শুরু হওয়ার কথা ছিল।  হুট করে নামা বৃষ্টিতে প্রায় ৪৫ মিনিট দেরি হলো। মেয়েকে নিয়ে দ্বিতীয় দফায় স্টেজ মাতাচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। 

আয়োজক সূত্রে জানা গেছে, বৃষ্টি যেহেতু থেমেছে, শিগগিরই মঞ্চে আসবেন অস্কারজয়ী সুরকার এ আর রাহমান।

ঢাকায় এ আর রাহমান, ৩ ঘণ্টায় শোনাবেন ৩৫ গান

এ আর রাহমানের কনসার্টে প্রধানমন্ত্রী

এর আগে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা দর্শকরা ভোগান্তিতে পড়েন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ কেউ তো চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ বা ব্যাগ, কেউবা ককশিটের বাক্স মাথায় দিয়ে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করেন। 

বৃষ্টি থেমে যাওয়ায় গোল্ড আর প্লাটিনামের দর্শকরা মাঠে ঢুকছেন। তবে ফোমের চেয়ার হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে দর্শকদের। গোল্ড ক্যাটারির চেয়ার বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে গেছে। মাঠের বিভিন্ন প্রান্তে পানি জমেছে। আয়োজকরা মঞ্চ গোছানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

/আরআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
ব্যাটিংয়ে বারবার একই ধরনের ভুল হচ্ছে: তাসকিন 
 বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
ব্লেন্ডারের ভেতরে লুকানো ছিলো কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
ব্লেন্ডারের ভেতরে লুকানো ছিলো কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের