অস্থাবর সম্পত্তি দেখিয়েও নেওয়া যাবে ব্যাংক ঋণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১৬:০৯ আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬:০৯

অস্থাবর সম্পত্তিও ইক্যুইটি হিসেবে রেখে ব্যাংক ঋণ সুবিধার বিধান রেখে সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।  

বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা ব্যাংক থেকে যে সব ঋণ দেই তার বিপরীতে একটা ইক্যুইটি দিতে হয়। স্থাবর সম্পত্তি বা ক্যাপিটাল ইক্যুইপমেন্ট দেওয়া হয়। সেখানে নতুন আইনে অস্থাবর সম্পত্তিকে ইক্যুইটি হিসেবে নেওয়ার জন্য ব্যাংকিং ডিভিশন থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মানে এখন থেকে অস্থাবর সম্পত্তিও ইক্যুইটি হিসেবে নেওয়া যাবে।

তিনি বলেন, এরফলে এখন থেকে কারও যদি ফিক্সড ডিপোজিট থাকে সেটার অধীনেও ব্যাংক থেকে লোন নিতে পারবে, কারো স্বর্ণ থাকলে সেটার অধীনেও লোন নিতে পারবে কিংবা কৃষি ফার্ম থাকলে সেটা দেখিয়েও লোন নিতে পারবে। ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য এই আইন করা হচ্ছে। 

এছাড়াও বৈঠকে  ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন-২০২২’, ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সংশোধন আইন-২০২২’ ও  ‘জাতীয় কর্মসংস্থান নীতি-২০২২’ এর খসড়ায় চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
সর্বশেষ খবর
সিফাত হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
সিফাত হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
সদরঘাটে জবি শিক্ষার্থী-লঞ্চকর্মীদের হাতাহাতি, মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ
সদরঘাটে জবি শিক্ষার্থী-লঞ্চকর্মীদের হাতাহাতি, মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার