বাংলাদেশ কাতার থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায়: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ এপ্রিল ২০২২, ০৪:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৯:০০

দীর্ঘমেয়াদের ভিত্তিতে বাংলাদেশে এলএনজি রফতানির বিষয়ে কাতারের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি ক্রয় করছে এবং সরকার এটি দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যেতে চায়।’

সোমবার (২৫ এপ্রিল) ঢাকায় কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়ে আলি আল-কাহতানি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

কাতার থেকে বাংলাদেশের এলএনজি কেনার আকাঙ্ক্ষার জবাবে বাংলাদেশে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহের বিষয়ে তাদের ১৫ বছরের চুক্তি রয়েছে। চুক্তিটি আরও বাড়ানো হতে পারেও বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুসংহত হবে।

এসময় রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ ফুটবল-২০২২ আয়োজনের জন্য স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। জবাবে প্রধানমন্ত্রী এ বিষয়ে আরও সহযোগিতার প্রস্তাব দেন।

তিনি রাষ্ট্রদূত সেরায়ে আলি আল-কাহতানির মাধ্যমে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।

খবর: বাসস

/এমএস/ইউএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান