‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের উন্নয়নে অবদান রাখছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২২, ১৯:৫৩আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৯:৫৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি বলেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে পৌঁছে যাচ্ছে। এর ফলে সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হচ্ছে যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার ( ৩০ এপ্রিল) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বস্তি-পশ্চিম বটুলী রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহাব উদ্দিন বলেন, সম্মিলিতভাবে যুদ্ধ করেই আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছিলাম। বর্তমান সরকার চায় দেশের উন্নয়ন। তাই দেশের উন্নয়নেও দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই। অসাম্প্রদায়িক এ দেশে আমরা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবো।  প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে জুড়ীতে বর্ডার হাট স্থাপনের উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী ও তিনি অতি শীঘ্রই এ বর্ডার হাটের উদ্বোধন করবেন।  মন্ত্রী বলেন, জুড়ী উপজেলার উন্নয়নে তিনি সচেষ্ট আছেন এবং উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কাঞ্চন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং  উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা প্রমুখ।

এর আগে, মন্ত্রী জুড়ী উপজেলার ফুলতলা বস্তি-লালমাটি রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী