গুণীদের সম্মান দিলে সবাই ভালো কাজে উৎসাহ পায়: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২২, ২০:৫২আপডেট : ১৪ মে ২০২২, ২০:৫২

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘সমাজের গুণীজনদের কাজকে সম্মান দিলে সবাই ভালো কাজ করতে উৎসাহিত হয়।’

শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতি ভবনে চট্টগ্রাম সমিতি-ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি বিমল গুহ, কবি আসাদ মান্নান এবং কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী।

সম্মাননায় ভূষিতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম সমিতি ঢাকার বুকে এক খণ্ড চট্টগ্রাম। এই সমিতি প্রতিবছর মেজবান আয়োজন করে। পাশাপাশি তাদের আহ্বান জানাবো, তারা যেন প্রতি বছর ঐতিহাসিক বলীখেলারও আয়োজন করে। কারণ ঐতিহ্য আমাদের বড় ঐশ্বর্য।’

এ সময় চট্টগ্রামের প্রয়াত লেখক আহমদ মমতাজের লেখা ‘আবহমান চট্টগ্রাম কবি-সাহিত্যিক ও তাদের সাহিত্যকর্ম’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সহসভাপতি এবং সংবর্ধনা ও মোড়ক উন্মোচন উপ-পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো এবং বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির চেয়ারম্যান আবু আলম চৌধুরী।

 /আরকে/এফএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের