হজে যেতে না পারলে টাকা ফেরত পাবেন যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৬:২৮আপডেট : ১৮ মে ২০২২, ১৬:২৮

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীর টাকা ফেরত পাওয়ার উপায় জানিয়েছে সরকার।

বুধবার (১৮ মে) জমাকৃত অর্থ উত্তোলন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব হজযাত্রী ইতোমধ্যে মারা গেছেন, বা অসুস্থ আছেন, বা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাদের পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না। এমন ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ ফেরত পাওয়ার জন্য http://www.mora.gov.bd/ ওয়েবসাইট প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে আবেদন করে জমাকৃত অর্থ উত্তোলন বা ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে গত সোমবার (১৬ মে)। নিবন্ধন শেষ হচ্ছে বুধবার (১৮ মে)।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন