মালয়েশিয়ার শ্রম বাজার খুলতে হবে: ব্যারিস্টার আনিসুল ইসলাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ মে ২০২২, ০৪:২৫আপডেট : ২৫ মে ২০২২, ০৪:২৭

বাংলাদেশিদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রম বাজার খোলার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। এমনটাই মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট আয়োজিত ‘বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও বন্ধ শ্রম বাজার উম্মুক্তে করণে করণীয়’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি। 

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আগামী দুই তারিখ মিটিং আছে। আশা করছি সেই বিষয়টি  মিটিংয়ে ফয়সালা হবে। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আছেন, এটা হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, ‘মোদ্দাকথা একটাই এখন মালয়েশিয়ার বাজার খুলতে হবে। যতটুকু পারা যায় উন্মুক্ত করা উচিত। আমি কিছুদিন আগে মালেয়শিয়া গিয়েছিলাম। তাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। রাবার প্লান্টে বাগানেই নষ্ট হচ্ছে। তাদের ফুল সেক্টরে লোক দরকার। আমরা সেই লোক রফতানি করতে পারব বলে আশা করছি’।

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকরা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিবেচিত উল্লেখ করে আনিসুল ইসলাম বলেন, ‘ওদের ওখানে (মালয়েশিয়ার শ্রম বাজারে) আমরা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিবেচিত। ডাম্পিং গ্রাউন্ড থেকে লোক যাবে যেটা গতবার হয়েছে। এই ডাম্পিং গ্রাউন্ডের জন্য দায়ী কে? যারা এর জন্য যারা দায়ী তাদের জিজ্ঞাসাবাদ করুন। এর জন্য বাংলাদেশ কোনদিন দোষী হবে না। 

ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেন, ‘আমি চাই না আমার লোক ওখানে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক। জঙ্গলের মধ্যে আশ্রয় নিক। আগে হয়েছে অস্বীকারের কোনও সুযোগ নেই। মাহাথির মোহাম্মদ এসে তা বন্ধ করেছে’।

তিনি আরও বলেন, আমাদের নিয়ম যদি আমরা ঠিক করতে পারি তবে সব ঠিক হবে। আমাদের নিজেদের কাছে জিজ্ঞাসা করতে হবে, কোনটা দেশের জন্য ভালো। আপনি যখন ডিমান্ড আনছেন টাকা দিচ্ছেন। আমাদের মধ্যে ওপেন কথাবার্তা হতে হবে। আমরা বলব কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে। আজকে আমাদের মার্কেট খুলতে হবে। প্রশ্ন উঠেছে. সীমিত নাকি ওপেন হবে। আপনারা কেউ কেউ বক্তব্যে সিন্ডিকেশন নিয়ে কথা বলেছেন। আসলে সিন্ডিকেশন কি? 

বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম ফিরোজের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংসদ সদস্য লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম. এস. শেকিল আহমেদ, আটাবের মহাসচিব মুনসুর আহমেদ কালাম প্রমুখ।

/এসও/এলকে/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের