প্রতিবেশী দেশগুলোতে গম রফতানি অব্যাহত রাখবে ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মে ২০২২, ০৯:২৪আপডেট : ২৬ মে ২০২২, ০৯:২৪

প্রতিবেশী এবং গুরুতর প্রয়োজন রয়েছে এমন দেশগুলোতে গম রফতানির অনুমতি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতায় তিনি বলেন, ‘ভারতের গম রফতানি বিশ্ব বাণিজ্যের ১ শতাংশের কম এবং আমাদের রফতানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না।’

বুধবার (২৫ মে) ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, মন্ত্রী বলেছেন— ভারত গুরুতর প্রয়োজন রয়েছে এমন বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে এমন দেশগুলোতে গম রফতানির অনুমতি অব্যাহত রাখবে।

গোয়েল বলেন, এ বছর গম উৎপাদন ৭-৮ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা ছিল। কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে ফসল আগাম কাটতে হয়। উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা যা উৎপাদন করছি তা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যথেষ্ট।’

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনই নিয়ন্ত্রক ছিল না এবং মাত্র দুই বছর আগে গম রফতানি শুরু করে।

তিনি বলেন, ‘গত বছর ৭ এলএমটি গম রফতানি করা হয় এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর গত দুই মাসে বেশিরভাগ গম রফতানি করা হয়েছে।’

খবর: বাসস

/এমএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী