ইভিএমের বড় চ্যালেঞ্জ গোপন কক্ষের ‘ডাকাত’: ইসি আহসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৫:৪৪আপডেট : ৩০ মে ২০২২, ১৮:২২

ভোটকেন্দ্রের গোপন কক্ষে সন্ত্রাসী-ডাকাত দাঁড়িয়ে থাকাটাই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম’র বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান।

সোমবার (৩০ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আহসান হাবীব বলন, ‘ইভিএমের মধ্যে কোনও চ্যালেঞ্জ আমি দেখি না। চ্যালেঞ্জ একটাই। একটা ডাকাত-সন্ত্রাসী গোপন কক্ষে একজন করে দাঁড়িয়ে থাকে—আপনার ভোট হয়ে, গেছে চলে যান। দিস ইজ দ্য চ্যালেঞ্জ।’

তবে নির্বাচনে সেটা হবে না আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের এলাও করা হবে। ভেতরে ঢোকেন, ছবি দেন, সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে।'

নির্বাচনে কোনও ছাড় দেওয়া হবে না হুঁশিয়ার উচ্চারণ করে এই কমিশনার বলেন, ‘আমরা টোটাল স্বাধীন। দুর্বলতা নেই। কোনও চাপ নেই। স্বাধীনভাবে কাজ করবো দেখবেন। আমি কথা কম বলতে চাই।’

এর আগে নির্বাচন ভবনে প্রথমবারের মতো কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী এবং প্রার্থীদের প্রতিনিধিদের ইভিএম কাস্টমাইজেশন দেখানো হয়। কাস্টমাইজেশন হলো এমন প্রক্রিয়া, যিনি ভোট দেবেন এবং যাকে ভোট দেওয়া হবে, সেই তথ্য সংযুক্ত করা।

কুমিল্লার প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে ইসি আহসান হাবীব বলেন, ‘তাদের অনেক প্রশ্ন ছিল। সেসব প্রশ্নের জবাব দিয়েছি।’ ভবিষ্যতে প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়া দেখানোর আহ্বান জানানো হবে বলে জানান তিনি। এছাড়া আগামীতে রাজনৈতিক দলগুলোর টেকনিক্যাল টিমের সঙ্গে বসা নিয়ে কোনও তারিখ চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

আস্থা অর্জনের প্রচেষ্টায় কোনও ত্রুটি থাকবে না জানিয়ে কমিশনার আহসান হাবীব বলেন, ‘আমরা চেষ্টা করবো সব প্রার্থী নিয়ে কাজ করার।’

আঙুলের ছাপ না মিললে বা আঙুল কেটে গেলে প্রিজাইডিং অফিসারের হাতে ১ শতাংশ ক্ষমতা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্র‍য়োজনে ভিডিও কল দিয়ে দেখা হবে এরকম কয়জন রয়েছে। যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে।'  আন্তরিকতার কোনও অভাব থাকবে না বলে জানান এই কমিশনার।

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম