বিলাসী পণ্যে শুল্ক ও কর আরোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৫:৪৩আপডেট : ০৯ জুন ২০২২, ১৫:৫৫

ডলার সাশ্রয়ের জন্য আরও অর্ধশতাধিক পণ্যের ওপর নানা ধরনের শুল্ক বসছে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলাসী বিভিন্ন পণ্যে শুল্ক কর আরোপের ঘোষণা দেন।

বাড়তি শুল্ক বসানো হচ্ছে—উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ি, টেলিভিশন, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন, ওভেন, টেবিলওয়্যার, শোপিস, ঝাড়বাতি, সাধারণ বাতি, সাবান, শ্যাম্পু, বিস্কুট, চকোলেট, পাদুকা, টাইলস, স্যানিটারিওয়্যার, টেবিলওয়্যার, মদজাতীয় পণ্য ইত্যাদির ওপর।

এর আগে গত ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফুল-ফল, আসবাব, প্রসাধন জাতীয় ১৩৫টি পণ্যের আমদানি পর্যায়ে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করে। এ ছাড়া ব্যাংকে এক কোটি টাকার বেশি জমা থাকলে আবগারি শুল্কের পরিমাণ বাড়ছে। এ ছাড়া ফেসবুক, গুগলের মতো অনাবাসী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আরোপ হচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের ঋণখেলাপিদের ঋণ মওকুফ করা হলে তাদের করও মওকুফ করা হয়। এবার প্রতিষ্ঠান পর্যায়ের ঋণখেলাপিদের ঋণ মওকুফ করা হলেও করমুক্ত থাকবে না। এ ছাড়া দেশি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর উৎপাদন পর্যায়ে ভ্যাট আরও ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’