৮টার পর দোকান বন্ধ না হলে যে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ১৬:২৩আপডেট : ২০ জুন ২০২২, ১৭:১৮

আজ সোমবার (২০ জুন) রাত ৮টার পর দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন।

দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তারা রাতে দোকানপাট ও বাজার পরিদর্শনে তদারক দল পাঠাবেন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ‘আমরা আমাদের সিটি করপোরেশনের ৯২টি বাজারে পরিদর্শন টিম পাঠাবো। তারা বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করবেন।’

তিনি আরও বলেন, কেউ দোকান বন্ধ না রাখলে সরকারের জননিরাপত্তা বিভাগ ব্যবস্থা নেবে। এমন নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে।

উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেছেন, ‘আমরা রাতে পরিদর্শক দল পাঠাবো বাজার ও  দোকানপাট বন্ধ করা হয়েছে কিনা দেখতে। যেসব স্থাপনা খোলা রাখা যাবে সে তালিকা হাতে নিয়ে পরিদর্শন করবে সিটি করপোরেশনের টিম

তিনি আরও জানিয়েছেন, আপাতত শুধু প্রচার প্রচারণায় গুরুত্ব দেওয়া হবে। কাউকে জেল-জরিমানা করবে না।

/আরএইচ/এফএ/
সম্পর্কিত
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
কয়টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান