পুলিশের জন্য নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ২১:৩৭আপডেট : ২৬ জুন ২০২২, ২১:৩৭

পুলিশের জন্য নতুন আইন প্রণয়নের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, সময়ের চাহিদার প্রেক্ষিতে পুলিশকে আরও জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করাসহ যুগোপযোগী এবং বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে বাংলাদেশ পুলিশ আইন (খসড়া) প্রণয়নের কাজ চলমান রয়েছে। খসড়া আইনে পুলিশকে আরও জনবান্ধব করে তাকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করার উপর বিশেষ গুরুত্বারোপসহ বিভিন্ন ধারা উপধারা সংযোজন করা হয়েছে।

রবিবার (২৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে ‍উত্থাপিত হয়।

এর আগে, ফখরুল ইমাম তার প্রশ্নে পুলিশের বিশৃঙ্খলা ঠেকাতে ও স্বচ্ছতা নিশ্চিতকল্পে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা হবে কী না তা জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, পুলিশ একটি শৃঙ্খলা বাহিনী। তবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও পুলিশ সদস্য কর্তৃক গাফিলতি বা আইনের ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির কোনও অবকাশ নেই। এ সময় পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কার্যকর থাকা বিভিন্ন আইন ও বিধির কথা তুলে ধরেন তিনি। এ সময় মন্ত্রী পুলিশের বিদ্যমান আইন ও বিধানগুলোর কথা তুলে ধরে নতুন আইন প্রণয়নের কথা জানান।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের