কুমিল্লা সিটির মেয়র হিসেবে শপথ নিলেন রিফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুলাই ২০২২, ১২:৫৭আপডেট : ০৫ জুলাই ২০২২, ১২:৫৭

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন আরফানুল হক রিফাত। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার শপথ পাঠ করান।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়রের পর শপথ নেন কুমিল্লা সিটির নির্বাচনে বিজয়ী সব কাউন্সিলর। তাদের শপথ পড়ান মন্ত্রী তাজুল ইসলাম।

গত ১৫ জুনের নির্বাচনে দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। নৌকা নিয়ে রিফাত পান ৫০ হাজার ৩১০ ভোট, ঘড়ি প্রতীকে সাক্কু ভোট পন ৪৯ হাজার ৯৬৭।

অবশ্য সাক্কু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন। দেরিতে প্রকাশ করা চার কেন্দ্রের ফল চ্যালেঞ্জ করে তিনি নির্বাচনি ট্রাইবুনালে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ২০ দিন পর মেয়র হিসেবে শপথ নিলেন রিফাত। 

এর আগে ২১ জুন নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
জেলের জালে ধরা পড়লো দাতিনা মাছ, ৪০ হাজারে বিক্রি 
জেলের জালে ধরা পড়লো দাতিনা মাছ, ৪০ হাজারে বিক্রি 
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি