গভর্নিং বডির মনোনয়ন সংক্রান্ত রুলের আপিল দ্রুত নিষ্পত্তি চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৯:২৬আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৯:২৬

শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে সংসদ-সদস্যদের মনোনয়ন না দেওয়ার বিষয়ে হাইকোর্টের রুলের বিরুদ্ধে আপিলের দ্রুত নিষ্পত্তি চায় সংসদীয় কমিটি। আপিলের দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং আরমা দত্ত।

দেশের দুই হাজার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়।

কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত সম্পন্নসহ নির্মাণাধীন/মেরামতধীন শিক্ষা প্রতিষ্ঠানের কাজ তদারকি করার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রণালয়কে এ বিষয়ে মনিটরিং এর কার্যক্রম জোরদার করার জন্য সুপারিশ করে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের