জাপানের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ১৯:৫৭আপডেট : ০৮ জুলাই ২০২২, ২০:২৪

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণ, সরকার ও তার নিজের পক্ষ থেকে এই সমবেদনা জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে শেখ হাসিনা উল্লেখ করেন, ‘এই দুর্দশার সময়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার ক্ষেত্রে শিনজো আবের অপরিসীম অবদানের কথা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আবের মতো দূরদর্শী ও প্রজ্ঞাবান একজন রাষ্ট্রনায়কের মৃত্যু কেবল জাপানের জন্যই নয়, সারা বিশ্বের জন্য ক্ষতি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ এই অপ্রত্যাশিত দুঃসময়ে জাপানের শোকার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার সঙ্গে যোগ দিয়েছে। আমরা জাপানের শোকাহত বন্ধুত্বপূর্ণ জনগণ এবং প্রয়াত আবের পরিবারের সদস্যদের সাহস ও দৃঢ়তার জন্য প্রার্থনা করি।’

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিবৃতি প্রকাশ করে প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন
মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী