বাংলাদেশের পতাকা বিকৃতি

পাকিস্তান দূতাবাসের কোনও অসৎ উদ্দেশ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুলাই ২০২২, ১২:৩৬আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫:৫৮

বাংলাদেশ ও পাকিস্তানের পতাকাকে একসঙ্গে করে পাকিস্তান দূতাবাসের ফেসবুক পেজে ছবি আপলোড করা হয়েছে, সেটির বিষয়ে আপত্তি জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এর পেছনে তাদের অসৎ কোনও উদ্দেশ্য নেই বলেও উল্লেখ করেছেন তিনি। তারপরও এটি তারা সরিয়ে ফেলবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী

রবিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তাদের কোনও ধরনের অসৎ উদ্দেশ্য নেই। আমরা তাদের বলেছি এখানে এটি বাদ দিলেই ভালো হয়। আমরা আশা করি, তারা আমাদের কথা শুনে এটি সরিয়ে ফেলবে।’

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জেনেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান হাইকমিশন বলছে, তাদের দেশের পতাকা এবং অন্য দেশের পতাকা একসঙ্গে মিলিয়ে তারা এ ধরনের ছবি তৈরি করে থাকে। এ ধরনের পতাকা তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশেও তারা ব্যবহার করেছে।’

বাংলাদেশের পতাকা নীতিমালার লঙ্ঘন সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের আপত্তি থাকলে নিশ্চয়ই তারা বিষয়টি প্রত্যাহার করবে। আমরা বলেছি বিষয়টি আমাদের পছন্দ না।’

শনিবার বিকালের মধ্যে ছবিটি অপসারণ করার জন্য বলা হলেও অপসারণ করা হয়নি কেন- এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাতে অফিসে নিশ্চয়ই লোকজন থাকে না।

/এসএসেজড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের