এর বেশি দয়া দেখানো সম্ভব না, খালেদা জিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১৬:১০আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৬:৩৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে (খালেদা জিয়া) আমাকে খুন করতে চেয়েছে, আমার বাবা-মা-ভাইদের হত্যার সঙ্গে জড়িত; তার জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে। যে আমার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, নির্যাতন করেছে; তার জন্য এর বেশি দয়া দেখানো আমাদের পক্ষে সম্ভব না।’

মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও... আহ্লাদের আর শেষ নাই। পৃথিবীতে কোন দেশে (এমন ঘটনা) আছে যে এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল না? অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে, বয়োবৃদ্ধ মানুষ বা অসুস্থ। হাঁটতে, চলতে, উঠতে, বসতে অসুবিধা। শুইলে একজন না ধরলে উঠতে পারে না। জেলখানায় যখন এই অবস্থা দেখেছি, তখন বলেছি- ঠিক আছে, যেটুকু আমার ক্ষমতা আছে, নির্বাহী ক্ষমতার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি।’

তিনি বলেন, ‘এখন তিনি সেজেগুজে, একেবারে মেকাপটেকাপ করে, ভ্রু এঁকে হাসপাতালে যান। এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেন—খুবই খারাপ অবস্থা, মানে একেবারেই যায় যায়... তার লিভার নাকি পচে শেষ। লিভার সাধারণত পচলে মানুষ কী বলে, সেটা আমি আর বলতে চাই না। কী খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটাও মানুষ জানে।’ 

তিনি বলেন, ‘আমার কাছে (বিদেশে যাওয়ার কথা) বলে কোন মুখে। জিয়াউর রহমান আমার বাবা-মা-ভাইদের হত্যা… ইনডেমনিটি দিয়ে খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। এরশাদ এসে তাদের রাজনীতি করার সুযোগ দিলো। রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সুযোগ দিলো। খালেদা জিয়া ক্ষমতায় এসে আরও একধাপ। 

১৯৯৮ সালে ৮ নভেম্বর বঙ্গবন্ধুর হত্যার রায়ের দিন বিচারক যেন কোর্টে না যেতে পারেন সেজন্য খালেদা জিয়া হরতাল ডেকেছিলেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় আসার পর সাজাপ্রাপ্ত আসামিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়ে পদোন্নতি দিয়েছিল এবং আরেকজনকে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠিয়েছিল খালেদা জিয়া। আমার বাবা ও মায়ের হত্যাকারীদের এনে সংসদে বসিয়েছিল।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করতে তার গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন সে বিষয়টি জানিয়ে তিনি বলেন, শত হলেও তিনি একজন মা, এটা মনে করে, এই এতকিছু করার পরেও আমাকে হত্যার চেষ্টা হয়েছিল বারবার। এই দেশে সব বোমাবাজির পেছনে তাদের হাত আছে। এতে কোনও সন্দেহ নাই। 

তিনি বলেন, ‘সেই সময় আমার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, সময় নির্দিষ্ট করা হয়েছিল। আমি গেছি, আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কত বড় অপমান। খালি মনে হলো—তুমি খালেদা জিয়া, জিয়াউর রহমানের সঙ্গে অন্তত দুই মাস, এক মাস পরপরই আমাদের বাসায় গিয়ে বসে থাকতা। চেয়ার পেতেও বসতা না, লবিতে মোড়া ছিলে সেখানে বসতা। আর এখন আমাকে ঢুকতে দিবা না। আমার গাড়ি থামার সঙ্গে সঙ্গে গেট বন্ধ। আমাকে ঢুকতে দিলো না। জীবনে কখনও এমন ইনসাল্ট করবে... তারপরও তার জন্য দরদ দেখাতে হবে? দরদ তো দেখিয়েছি, আর কত? আর কত দয়া দেখাবো।’

খালেদা জিয়াকে নিয়ে তার নেতাকর্মীরা এখন আরেকটা নাটক সাজাচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যে গাড়ি করে উনি হাসপাতালে গেলেন, হলুদ শাড়ি পরে। এখন রিপোর্ট খুবই খারাপ অবস্থা, বিদেশে না পাঠালে নাকি চিকিৎসা হবে না। এভার কেয়ার তো চমৎকার চিকিৎসা করিয়েছে। সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল চিকিৎসা তাকে দিচ্ছে। আসামিকে কে কবে বিদেশে পাঠায় চিকিৎসার জন্য। তাহলে তো কারাগারের কোনও আসামি আর বাদ থাকেবে না, সবাই দাবি করবে, আমাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠান। আমরা কী সবাইকে পাঠাবো?’ 

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার পরে আমাকে হত্যার চেষ্টা করা হলো, মামলা করতে দেওয়া হয়নি। আলামত নষ্ট করেছিল, জজ মিয়া নাটক সাজিয়েছিল, যে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তার জন্য এত করুণা, দয়া চায় কীভাবে? সেটাই আমার প্রশ্ন। তারপরও তো আমরা করুণা করেছি।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অনেক দুঃখে কথাগুলো বললাম। অনেক অপপ্রচার হচ্ছে, দেশে বিদেশে, সামাজিক যোগাযোগমাধ্যমে। আমাদের নেতাকর্মীদের তার উপযুক্ত জবাব দিতে হবে। আমরা সংঘাত চাই না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের শক্তিতে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা দেখিয়ে গেছেন।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত ২ ইউনিয়নের নাম 
শিক্ষা খাতকে আধুনিকায়ন-সময়োপযোগী করে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথন, বয়স কত
বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথন, বয়স কত
জানালা-বারান্দা-ছাদ থেকে যারা ময়লা ফেলে, তারা আসলে কী?
জানালা-বারান্দা-ছাদ থেকে যারা ময়লা ফেলে, তারা আসলে কী?
মোহাম্মদপুরে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং চালুর ঘোষণা ববি হাজ্জাজের
মোহাম্মদপুরে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং চালুর ঘোষণা ববি হাজ্জাজের
আলমিরনের লাল কার্ডের পরও জিতলো প্যারাগুয়ে, তুরস্কের বিদায় 
আলমিরনের লাল কার্ডের পরও জিতলো প্যারাগুয়ে, তুরস্কের বিদায় 
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?