এনআইডি’র সব কাজ যাচ্ছে স্বরাষ্ট্রে, খসড়া অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ১৪:২৯আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২০:৩৪

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সংক্রান্ত সব কাজ নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সংক্রান্ত বিধান রেখে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আইনটি পাস হলে তিন থেকে চার বছর পর থেকে জন্ম সনদের সঙ্গে এনআইডি যুক্ত করে দেওয়া হবে।

আজ সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। আজ বৈঠকে ১ নম্বর এজেন্ডা ছিল জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর খসড়ায় নীতিগত/চূড়ান্ত অনুমোদনের বিষয়টি। মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা)

সচিব জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের কাছ থেকে সরকারের কাছে যাচ্ছে। এনআইডি সংক্রান্ত সব কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে। এ সংক্রান্ত ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও জানান, তবে এনআইডি আইনটি চূড়ান্তভাবে পাস না হওয়া পর্যন্ত এখন যেভাবে কাজ হচ্ছে সেভাবেই চলবে। আইনের ৩২টি ধারা কমিয়ে ১৫ টিতে নামিয়ে আনা হয়েছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী