সরকার কোনও সন্ত্রাসীকে ক্ষমা করবে না: বীর বাহাদুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৭:৫৯আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৭:৫৯

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, যখন যেখানে যা করা প্রয়োজন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তা করছে। অপারেশন হচ্ছে, সন্ত্রাসীরা ধরা পড়ছে, পালিয়ে যাচ্ছে। সরকার অত্যন্ত কঠোর, কোনও সন্ত্রাসীকে ক্ষমা করা হবে না।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সচিবালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কোথাও কোনও জঙ্গি-সন্ত্রাসীদের তৎপরতা দেখলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি। জনগণও সতর্ক আছে।

শুধু পার্বত্যাঞ্চলেই নয়, জঙ্গিরা যেখানে সুযোগ পায় সেখানে দেশ ও সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ক্যাম্প গড়ে তোলে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

দীর্ঘদিন ধরে জঙ্গি ট্রেনিংয়ের জন্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে ব্যবহার করা হচ্ছে, আপনি এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন—জানতে চাইলে মন্ত্রী বলেন, জঙ্গি বললে শুধু পার্বত্য অঞ্চল বললেই হবে না। সারাদেশে জঙ্গিরা যেখানে সুযোগ পায়, সেখানে দেশ ও সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ক্যাম্প গড়ে তোলে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার জন্য জঙ্গিরা সফল হতে পারে না।

‘যদি জানতাম এখানে জঙ্গি-সন্ত্রাসী ক্যাম্প চলে তাহলে পার্বত্যাঞ্চলে পাহাড়ি-বাঙালি যারাই আছি, নিশ্চয়ই আমরা তাদের স্থান দিতাম না। ক্যাম্প করতে দিতাম না।’

/এসআই/এমএস/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী