প্রধানমন্ত্রীর দেওয়া দুর্যোগসহনীয় ঘর পাওয়ায় আশ্রয়কেন্দ্রে যেতে হয়নি ৪ লাখ মানুষকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ২২:৩৭আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২২:৩৭

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় উপকূলীয় এলাকার প্রায় ৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। গত ২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ উপকূলীয় জেলায় ৬১ হাজার ৩৭৮টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করায় ঘূর্ণিঝড়ের সময় তারা নিরাপদে নিজেদের বাড়িতে থাকতে পেরেছে। আগে এসব জনগণকে দুর্যোগে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়তো।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ উপকূলীয় জেলায় ২ লক্ষ ১৯ হাজার ৬৯০ জন মানুষ এবং ৪৫ হাজার ৪৪২টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। মোট ৭ হাজার ৪৯০টি আশ্রয়কেন্দ্রে ধারণ ক্ষমতা ছিল ৪২ লাখ ৭৪ হাজার।

জানা গেছে, উপকূলীয় জেলার আশ্রয়ণের ৬১ হাজার ৩৭৮টি ঘরে কয়েক লক্ষ মানুষ আশ্রয় পেয়েছে। ফলে জানমালের ক্ষতি অনেক কম হয়েছে। সেই সঙ্গে, ভূমিহীন-গৃহহীনদের দুর্যোগ সহনীয় ঘর প্রদান করায় কোনও ঘরের তেমন ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভূমিহীন-গৃহহীন মানুষ ঘর পাওয়ায় তাদের দুর্যোগ ঝুঁকি অনেকাংশেই হ্রাস পেয়েছে। দুর্যোগকালীন সময়ে মানুষ ও গবাদিপশুর জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম