রসিক নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ১৪:২৯আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৪:৪৫

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম এ তফসিল ঘোষণা করেন। কমিশন আগেই জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর রংপুরের ভোট হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী  মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর। প্রার্থিতা বাছাই ১ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর।

রংপুর সিটি নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল বাতেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল

এদিকে ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে পাঁচটি পৌর নির্বাচনেরও তফসিল ঘোষণা করেছে ইসি।

পৌরসভাগুলো হচ্ছে রাজশীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।

তফসিল অনুযায়ী পৌরসভাগুলোর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে ১ ডিসেম্বর,  প্রার্থিতা বাছাই ৩ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ১০ ডিসেম্বর।

একই তফসিলে ৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট  ব্যালটে গ্রহণ করা হবে।

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম