সরকারি চাকরি আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬

সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সরকারের রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানে নিয়োজিতদের ক্ষেত্রেও আইনটি প্রযোজ্য হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয়ের হিসাব সম্পর্কিত তথ্যাদি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করার প্রস্তাব সংযোজন করা হয়েছে সংশোধনীটিতে। আগেও অর্থ মন্ত্রণালয়কে এসব জানানো হতো, তবে এই সংশোধনীর মাধ্যমে এটি বাধ্যতামূলক করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এমনকি এসব প্রতিষ্ঠানের অনুকূলে আসা দেশি-বিদেশি অনুদান এবং এসব অনুদানে গৃহীত প্রকল্পের আয়-ব্যয়ের হিসাবও দিতে হবে অর্থ মন্ত্রণালয়ে। সরকারের সব রকমের আয়-ব্যয় সমন্বয় করার জন্যই এই সংশোধনী। তাছাড়া প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বেতন কাঠামোসহ সংশ্লিষ্ট আর্থিক বিষয়গুলোও অর্থ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী