বাংলাদেশ ম্যাজিক্যাল যুগে প্রবেশ করেছে: কাজী নাবিল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৪:৩০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৩৭

মেট্রোরেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ম্যাজিক্যাল যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বুধবার মেট্রোরেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উদ্বেলিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সত্যিকারভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আজকে ম্যাজিক্যাল যুগে প্রবেশ করলাম।’

কাজী নাবিল আহমেদ বলেন, ‘এই বিশেষ দিনে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাকে না পেলে আজকে আমরা স্বাধীন জাতি হতাম না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, তিনি সত্যিকারভাবে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের, প্রগতিশীল দেশে পরিণত করেছেন।’

তিনি বলেন, ‘আজ বাংলাদেশ মেট্রোরেলের ম্যাজিক্যাল যুগে প্রবেশ করেছে। আমাদের বিশ্বাস, এটি আরও প্রসারিত হবে, আরও উন্নত হবে। যানজট কমে আসবে।’

উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেল যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার বোন এবং জাতির জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তারা উভয়েই টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন। বিরতিহীন যাত্রা করে ১০ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে আগারগাঁও স্টেশনে এসে থামে ট্রেন।

/এমআরএস/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের