কঙ্গোয় বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট জাতিসংঘ পদকে ভূষিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৩, ১৭:১০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৭:১০

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখায় বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টকে জাতিসংঘ পদকে ভূষিত করা হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কঙ্গোর রাজধানী কিনসাসার ইনকালে বানফু ১-এর ক্যাম্পে একটি প্যারেড অনুষ্ঠানের মাধ্যমে কন্টিনজেন্টের সব সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করেন কঙ্গোয় নিয়োজিত মনুস্কো পুলিশ কমিশনার মোডি বেরেথ। পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শান্তিরক্ষা দলের সবাইকে তিনি এই পদক পরিয়ে দেন।

ডি আর কঙ্গো (নারী) বানফু ১-এর কমান্ডার নাজমুন নাহার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

কঙ্গোয় বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট জাতিসংঘ পদকে ভূষিত

তিনি বলেন, পদক প্রদান প্যারেডে উপস্থিত মনুস্কো পুলিশ কমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদানকে অত্যন্ত দায়িত্বশীল গৌরবময় ও অতিগুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। নারীর ক্ষমতায়নে একটি আদর্শ সূচক হলো শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বানফু ১, রোটেশন ১৫-এর এই নারী কন্টিনজেন্ট। 

মনুস্কো পুলিশ কমিশনার মোডি বেরেথ বলেন, ‌বিশ্বের যেখানেই শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হয়েছে, সেখানেই জাতিসংঘ তার শান্তি ও সাহায্য-সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে। আর এই দীর্ঘ পথ চলায় বাংলাদেশ পুলিশ শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

কঙ্গোয় বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট জাতিসংঘ পদকে ভূষিত

বাংলাদেশ পুলিশের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন তিনি। পরিশেষে এই পর্যন্ত যারা এই শান্তিরক্ষা কার্যক্রমে তাদের জীবন আত্মোৎসর্গ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।

২০২২ সালের ৩ জানুয়ারি থেকে আদ্যবদি এই কন্টিনজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। ১৮০ জনের এই রোটেশনটি ১৫তম কন্টিনজেন্ট এবং এটিই বাংলাদেশের একমাত্র শান্তি রক্ষা নারী কন্টিনজেন্ট।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী