মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনকারীদের দায়বদ্ধতার আওতায় আনার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৮

মিয়ানমারে সামরিক বাহিনী ও অন্যান্য যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের দায়বদ্ধতার আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে ২২টি দেশ। মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের দুই বছর পুরো হওয়ার দিনে এক বিবৃতিতে ওই দেশের কাছে অস্ত্র ও অন্যান্য সামগ্রী বিক্রি বন্ধ করারও আহ্বান জানানো হয়।

২২টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নরওয়ে, ঘানাসহ আরও দেশ।

মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে বিবৃতিতে সমস্যা সমাধানে আসিয়ানের ভূমিকাকে সমর্থন জানানো হয়। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার নিয়ে যে রেজুলেশন গ্রহণ করা হয়েছে সেটির প্রতিও সমর্থন জানানো হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী মিয়ানমারে ক্ষমতা দখল করে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান