জমির অবস্থান অনুযায়ী বাজারমূল্য নির্ধারণের পক্ষে আইন মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৩ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৩

প্রচলিত মৌজাভিত্তিক জমির মূল্যে ব্যক্তি-সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে—জানিয়ে জমির অবস্থান চিহ্নিত করে বাজারমূল্য নির্ধারণের পক্ষে মত দিয়েছে নিবন্ধন অধিদফতর। আইন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারের এই সংস্থার মতে, মৌজার পরিবর্তে জমির অবস্থান বিবেচনায় নিয়ে বাস্তবতার নিরিখে জমির মূল্য নির্ধারণ করা হলে হস্তান্তর দলিল রেজিস্ট্রির সংখ্যা বাড়বে। তবে, বিষয়টি জটিল ও সময়সাপেক্ষ উল্লেখ করে এ ক্ষেত্রে নীতিনির্ধারণী সিদ্ধান্তের কথা বলেছে সংস্থাটি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। কমিটি এর আগের বৈঠকে জমির মৌজা রেট নির্ধারণে দলিলের গড় মূল্যের ওপর ভিত্তি না করে সরেজমিনে পরিদর্শন করে গুচ্ছভিত্তিক জমির মূল্য নির্ধারণের সুপারিশ করেছিল। তারই প্রেক্ষাপটে নিবন্ধন অধিদফতর এই প্রতিবেদন দিয়েছে।

এতে বলা হয়েছে—বর্তমানে প্রচলিত সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা অনুযায়ী গড়মূল্যের ভিত্তিতে বাজারমূল্য নির্ধারণ করতে হয়। এতে ভূমির অবস্থান অনুযায়ী অনেক ক্ষেত্রেই শ্রেণিভেদে মৌজার সকল জমি সরস-নিরস নির্বিশেষে একই হারে বাজারমূল্য নির্ধারিত হয়। ফলে সেবাপ্রার্থী জনগণ অর্থাৎ দাতা-গ্রহীতা উভয়ের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয় আবার কেউ লাভবান হয়। সড়কের উভয় পার্শ্বের ভূমি, শিল্প-কলকারখানাসহ হাট-বাজার, স্কুল-কলেজ, মাদ্রাসার পার্শ্ববর্তী জমি, বসতভিটা সংলগ্ন জমি, ধানি/ফসলি জমি, নদীর পাড়ের জমির অবস্থান পৃথক পৃথকভাবে চিহ্নিত করে বাজারমূল্য নির্ধারণ করা হলে হস্তান্তর দলিল রেজিস্ট্রির সংখ্যা বৃদ্ধি পাবে। দাতা-গ্রহীতারা উপকৃত হবেন এবং রাষ্ট্রের রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।

সংসদীয় কমিটির প্রস্তাবনার বিষয়ে প্রতিবেদনে বলা হয়—প্রস্তাবনাটি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ভূমির অবস্থানভেদে সরজমিনে পরিদর্শন করে গুচ্ছভিত্তিক মৌজা রেট/বাজার মূল্য নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্টারের নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান/মেম্বার/তহসিলদারদের সমন্বয়ে ‘স্থানীয় ভিত্তিক কমিটি‘ গঠন করে বাস্তবভিত্তিক মৌজা রেট/বাজার মূল্য নির্ধারণ করা যেতে পারে। কাজটি জটিল ও সময়সাপেক্ষ বলে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণপূর্বক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে শুরু করা যেতে পারে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়— বৈঠকে সাধারণ মানুষের জমির ন্যায্যমূল্য প্রাপ্তিতে ভূমি অধিগ্রহণ ও বাজারমূল্য নির্ধারণে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।

বৈঠকে "সরকারি চাকরি (সংশোধন) বিল ২০২৩" সংসদের পরবর্তী অধিবেশনে পাসের জন্য উত্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য আ.স.ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধের সুপারিশ
সংসদে চার স্থায়ী কমিটি পুনর্গঠন
সর্বশেষ খবর
সৌদি-কাতারে আরও দুটি প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের
সৌদি-কাতারে আরও দুটি প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের
চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ
চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ
আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’
আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ