তিস্তার পানি ভারত সরিয়ে নিচ্ছে কিনা জানতে চেয়ে ঢাকার চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৯:২৭আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২০:৩৬

তিস্তার পানি ভারত অন্যদিকে সরিয়ে নিচ্ছে বলে সংবাদমাধ্যমে যে রিপোর্ট ছাপা হয়েছে সেটির সত্যতা জানার জন্য দিল্লিতে চিঠি দিচ্ছে সরকার। এ বিষয়ে চিঠি পাঠানোর জন্য জয়েন্ট রিভার কমিশনের মেম্বারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘে অনুষ্ঠিতব্য ওয়াটার সামিট উপলক্ষে আয়োজিত এক মাল্টিস্টেক হোল্ডার বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ কথা জানান।

তিনি বলেন, ‘কলকাতার এটি পেপারে আসার পরে সেটার ওপর বাংলাদেশি মিডিয়া নিউজ করেছে। আমি জেআরসি মেম্বারকে বলেছি ভারতের মেম্বারকে চিঠি দেওয়ার জন্য। কারণ, আমরা চাই তারা আনুষ্ঠানিকভাবে আমাদের বলুক।’

মিডিয়া রিপোর্টের ওপর কোনও কমেন্ট করবেন না জানিয়ে জাহিদ ফারুক বলেন, ‘আমরা তাদের একটি চিঠি দিচ্ছি। চিঠিটার উত্তর এলে বুঝতে পারবো সত্যি তারা পানি অন্যদিকে সরিয়ে নিচ্ছে নাকি নিচ্ছে না।’

সমঝোতার ভিত্তিতে সমাধান

ভারতের সঙ্গে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এগুলোর পানিবণ্টন সমস্যা সমাধান সমঝোতার ভিত্তিতে করতে হবে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, ১২ বছর পর গত বছর তাদের সঙ্গে জেআরসি বৈঠক হয়েছে। সেখানে আমরা বলেছি, আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে।

তিনি বলেন, ‘প্রথমে আমাকে নিশ্চিত করতে হবে ওই নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হলে যে পরিমাণ পানি দরকার সেটি যেন কেউ ব্যবহার না করে। এর বাড়তি পানি দুই দেশ বণ্টন করতে পারে। ভারত এটিতে সম্মত হয়েছে।’

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৯
বরিশাল সিটি করপোরেশনঅনলাইন সেবায় মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানালে সমস্যা সমাধান
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান