সুনির্দিষ্ট অভিযোগেই মাহিকে গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১৬:২৬আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৮:২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে লাইভে এসে মাহিয়া মাহি কিছু বক্তব্য দিয়েছেন, এজন্য মামলা হয়েছে। আমি সবকিছু জানি না, শুনেছি। বিষয়টি ভালো করে জেনে বলতে হবে।’ 

শনিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেফতার প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুলিশের বিরুদ্ধে মাহিয়া মাহি যে অভিযোগ (ঘুষ নেওয়ার) করেছেন সেটা সঠিক কিনা তদন্তেই বেরিয়ে আসবে। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা মাহি গ্রেফতার হয়েছেন।’

এছাড়া পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে ফেরানোর উদ্যোগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে তাকে ধরতে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
সর্বশেষ খবর
৭ কোটি ৫০ লাখ বছরের প্রাকৃতিক বিস্ময় থাইল্যান্ডের পাথরের তিমি
৭ কোটি ৫০ লাখ বছরের প্রাকৃতিক বিস্ময় থাইল্যান্ডের পাথরের তিমি
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলো ইলন মাস্কের এক্স ও স্পেসএক্সএআই
অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলো ইলন মাস্কের এক্স ও স্পেসএক্সএআই
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী