ঈদের আগে রেলের টিকিট বিক্রির তারিখ ঘোষণা, পাওয়া যাবে ‍শুধু অনলাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৪:৪৫আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:২১

ঈদযাত্রার অংশ হিসেবে আগামী ৭ এপ্রিল থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের ঈদযাত্রায় রেলের সব টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। এই তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (২২ মার্চ) রাজধানীর রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

ঈদকেন্দ্রিক রেলের কর্ম পরিকল্পনায় বলা হচ্ছে, আগামী ৭ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা থেকে প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনে যাত্রী পরিবহন করা হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যথাক্রমে ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে বলে জানান তিনি।

একইভাবে ঈদের ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে যথাক্রমে ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ঈদের সময় কমলাপুরে যে পরিবেশ তৈরি হয় এটা রেলের জন্য খুবই বিব্রতকর হয়। এখন মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হবে। এবার যদি কোনও ভুলত্রুটি হয় তবে সেটি আগামী কোরবানির ঈদে সংশোধন করা হবে।

মন্ত্রী জানান, আন্তঃনগর ট্রেনের শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।

/এএজে/এফএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান