প্রকল্পে দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ২০:১১আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০:১১

বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ থাকা প্রকল্পগুলো বাতিল করে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এসময় প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ এবং দক্ষতা বাড়ানোর মাধ্যমে দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানোরও সুপারিশ করা হয়।

বুধবার (২২ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। একই সাথে কমিটি অগ্রাধিকার প্রকল্পগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের শেষ করার সুপারিশ করেছে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত সকল সংস্থা এবং গত বৈঠকের শিক্ষা প্রকৌশল অধিদফতরের চলমান প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

কমিটি সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে কমিটি সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, খাদিজাতুল আনোয়ার এবং এ,কে,এম রেজাউল করিম তানসেন অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সঠিক সমন্বয় সাধন এবং যে সব প্রকল্প বিভিন্ন কারণে বন্ধ রয়েছে সেগুলো একেবারেই বন্ধ করে দেওয়া ও অগ্রাধিকার প্রকল্পগুলো আগামী সংসদ নির্বাচনের আগেই শেষ করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদফতরকে সুপারিশ করা হয়।

বৈঠকে প্রকল্পের লক্ষ্য অনুযায়ী বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘসূত্রতা ও ব্যয় হ্রাস করার সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে