জাপানে জাতীয় বিজ্ঞান জাদুঘর ঘুরে দেখলেন শেখ হাসিনা ও শেখ রেহানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩, ১৪:৩৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৬:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাপানের কোতো-কু, আমোই-এ জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অব এমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন (মিরাইকান) পরিদর্শন করেছেন। তারা বিজ্ঞান জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। 

শেখ হাসিনার স্পিচ রাইটার এম নজরুল ইসলাম জানান, শেখ হাসিনা জাদুঘরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিবেশবান্ধব পরিবেশে মানব জাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

জাপানে জাতীয় বিজ্ঞান জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা (ছবি: ফোকাস বাংলা)

তিনি বলেন, কীভাবে কার্বন ডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক ও মানুষের অন্যান্য কর্মকাণ্ড মানব জাতি ও এই গ্রহের অন্যান্য প্রাণীর জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে সে সম্পর্কে এবং এটি থেকে বাঁচার উপায় সম্পর্কেও প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়। প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ছাড়াও এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।

জাপানে জাতীয় বিজ্ঞান জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা (ছবি: ফোকাস বাংলা)

দর্শকরা প্রযুক্তিগত অগ্রগতি, প্রতিদিনের সাধারণ প্রশ্ন থেকে শুরু করে সর্বশেষ প্রযুক্তি, বৈশ্বিক পরিবেশ, মহাকাশ অনুসন্ধান এবং জীববিজ্ঞানের অভিজ্ঞতা লাভ করতে পারেন এই জাদুঘরে। সূত্র: বাসস। 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের