ছোটবেলায় আমি কম খেয়ে স্কুলে গেছি: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ০০:১০আপডেট : ১৫ মে ২০২৩, ০২:৩০

ছোটবেলায় আমি কম খেয়ে স্কুলে গেছি উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, মিড-ডে মিল স্থায়ী করতে চায় সরকার। সরকার গুরুত্ব দিয়েই চিন্তা করছে এটাকে আবার শুরু করতে।

রবিবার (১৪ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘শিক্ষা, জেন্ডার সমতা ও ন্যায্যতাভিত্তিক বাজেট: অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, মিড-ডে মিলের প্রতি আমার ব্যক্তিগত কিছু দুর্বলতা আছে। কারণ ছোটবেলায় আমি কম খেয়ে স্কুলে গেছি। বাচ্চারা না খেয়ে স্কুলে চলে যায়, অনেকে খেয়াল করেন না। কিন্তু স্কলে গেলে দুপুরে ক্ষুধা বাড়ে। সরকার সিরিয়াসলি চিন্তা করছে এটাকে আবার শুরু করতে, কিছু টেস্ট কেস হিসেবে। আমরা চাই এটাকে ফরমোলাইজ, মিনিংফুল করা ও স্থায়ী করতে। শুধু তা-ই নয়, সরকার আরও এক কদম এগিয়ে বাচ্চাদের জন্য ইউনিফর্ম ব্যবহার করার কথা ভাবছে। এক শিক্ষার্থীর সঙ্গে আরেক শিক্ষার্থীর পোশাকের পার্থক্য যেন না থাকে।

অনুষ্ঠানটির সঞ্চালক গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী বলেন, বাজেটে টাকার অঙ্ক বাড়ে, কিন্তু জাতীয় বাজেটে এর পরিমাণ বাড়ে না। অন্য মন্ত্রণালয়ের হিসাবে ছাড়া শিক্ষার বাজেট ১২ শতাংশের কাছাকাছি। আর জাতীয় আয়ের ২ শতাংশের কাছাকাছি। আমরা চাই জাতীয় আয়ের কমপক্ষে ৪ থেকে শতাংশ বরাদ্দ করতে হবে। অনেক শিশুই শিক্ষার বাইরে থেকে যাবে।

আলোচনা অনুষ্ঠানে আরও অংশ নেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, এডুকেশন ওয়াচ ও পিকেএসএফের চেয়ারপারসন ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, মালালা ফান্ডের বাংলাদেশ প্রতিনিধি মোশারফ তানসেন, ব্রিটিশ হাইকমিশনের এডুকেশন উপদেষ্টা শানু কলিন্স, শিক্ষকনেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও শিক্ষার্থীদের দাবিদাওয়া উপস্থাপন করা হয়।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের