ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠালেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুন ২০২৩, ১৮:১৬আপডেট : ১৩ জুন ২০২৩, ১৮:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের ঐতিহ্যের ধারাবাহিকতায় উপহার হিসেবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আম পাঠিয়েছেন।

এছাড়া তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং ভারতীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের জন্যও আম পাঠান।

মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভেচ্ছাস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী অতীতেও ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন।

এ বছর উপহারের ঝুড়িতে ‘হিমসাগর’ এবং ‘লেংড়া’র মতো জনপ্রিয় জাতের আম আছে, যা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চল থেকে সরাসরি সংগ্রহ করা হয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের অফিসে এ উপহার পৌঁছে দেয়।

গত বছর (২০২২) বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছাস্বরূপ ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসেবে ১ হাজার কেজি ‘আম্রপালি’ আম এবং ২০২১ সালে তাদের জন্য ২ হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন।

গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সব মুখ্যমন্ত্রীকে সুস্বাদু মৌসুমি ফল আম পাঠিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সূত্র: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী