‘জামায়াত সভা করলেই আইনশৃঙ্খলার অবনতি হবে, এটা মনে করে না সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ১৯:০৯আপডেট : ১৩ জুন ২০২৩, ১৯:০৯

জামায়াতে ইসলামী সভা-সমাবেশ করলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এমনটা মনে করছে না সরকার। আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ সরকারের হাতে রয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথা বলেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব, সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর ওপর যে হামলা হয়েছে তা দুঃখজনক মন্তব্য করে মোজাম্মেল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিষয়টি তদন্ত করতে। অস্ত্র হাতে যারা প্রকাশ্যে মাঠে নামছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী বলেন, বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কিছু গুজব ছড়ানো হয়, যা সরকারের জন্য এলার্মিং। দেশে এ ধরনের প্রতিষ্ঠানের (সোশ্যাল মিডিয়া) কোনও অফিস না থাকার কারণে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এজন্য বিভিন্ন সময় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

/এসআই/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ