ফিরতি হজ ফ্লাইট: দেশে পৌঁছালেন ৩৩৩ হাজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ২১:১৬আপডেট : ০২ জুলাই ২০২৩, ২১:২৯

হজ শেষে দেশে ফিরলেন ৩৩৩ জন হাজি।  বাংলাদেশে প্রথম ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস। রবিবার (২ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রথম ফিরতি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হাজিদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এ সময় বেবিচকের সদস্য (পরিকল্পনা) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরীসহ বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। বিমানবন্দরে অবতরণের পর প্রত্যেক হাজির হাতে পাঁচ লিটারের জমজমের পানির কন্টেইনার বুঝিয়ে দেওয়া হয়।

ফ্লাইনাস দ্বিতীয়বারের মতো বাংলাদেশে হজ ফ্লাইট পরিচালনা করছে। এ বছর বাংলাদেশ থেকে ফ্লাইনাস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী সৌদি আরবে নিয়ে গিয়েছিল। হজ ফ্লাইটের জন্য এয়ারবাসের এ-৩০০ নতুন বিমান ব্যবহার করছে এয়ারলাইনটি। এছাড়া বাংলাদেশি হজযাত্রীদের সুবিধার্থে ফ্লাইটে বাংলা ভাষী কেবিন ক্রুরা দায়িত্ব পালন করছেন। প্রায় ৮ ঘণ্টার ফ্লাইটে হাজিদের দুবার খাবার পরিবেশন করা হচ্ছে।

এদিকে হজযাত্রীদের লাগেজে জমজমের পানি না আনার পরামর্শ দিয়েছে এয়ারলাইনগুলো। তারা জানিয়েছে,  হজযাত্রীদের সৌদি পৌঁছানোর সময় ফিরতি ফ্লাইট খালি থাকায় বিমানে জমজমের পানি নিয়ে আসা হয়েছে। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব হাজির জন্য জমজমের পানি মজুত রয়েছে।  হাজিরা  বাংলাদেশে আসলেই প্রত্যেকে পাঁচ লিটারের জমজমের পানির একটি কন্টেইনার পাবেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম অথবা সিলেটে বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা।

এয়ারলাইনগুলো জানিয়েছে, সৌদি  সরকার প্রত্যেক হাজির জন্য ৫ লিটার জমজমের পানি নির্ধারিত করেছে, তার বেশি আনার সুযোগ নেই। কোনও হাজি লাগেজে জমজমের পানি আনলে সেই লাগেজ সৌদিতেই থেকে যাবে। কিংবা সৌদি বিমানবন্দরে লাগেজ খুলে পানি নামিয়ে রাখার পর, তা বিমানে তুলতে দেবে। একইভাবে অনেক হাজি সৌদি থেকে  উট, দুম্বার কাঁচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন, এটিও নিষিদ্ধ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম