বাংলাদেশিরা ট্রানজিট সুবিধা নিয়ে ওমরা পালন করতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ২০:০২আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২০:০২

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, সৌদি আরব সরকারের হজ ও ওমরা মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ট্রানজিট সুবিধা নিয়ে এখন থেকে বাংলাদেশিরা সৌদি আরবে ওমরা পালন করতে পারবেন। এ ভিসা সুবিধা শুধু সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীদের চার দিনের জন্য দেওয়া হবে বলে সৌদি হজ মন্ত্রী জানান।

ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, হজের খরচ কমানোর ব্যাপারেও দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে সৌদি আরব সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী।

বুধবার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের পর ব্রিফিংকালে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরা মন্ত্রীর সফর বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেন ফরিদুল হক খান।

সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ বলেন, সৌদিতে প্রায় ২৮ লাখ বাংলাদেশি কর্মী পরিশ্রম করে দেশটির অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন। মক্কা-মদিনায় সেবার মান বৃদ্ধিতে সৌদি আরব সরকার অনেক কর্মসূচি নিয়েছে। নুসুক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে হজসেবা আরও সহজে পাওয়া যাবে। হজ করতে এখন আর মাহরাম লাগবে না। এখন থেকে ওমরা যাত্রীরা ৩০ দিনের পরিবর্তে ৯০ দিনের ওমরা ভিসা পাবেন। পবিত্র মক্কা-মদীনাসহ সৌদির যেকোনও শহরে বেড়াতে পারবেন। 

প্রেস ব্রিফিংকালে সৌদি সফররত প্রতিনিধি দলের সদস্য তিন জন উপমন্ত্রী, ঢাকায় সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আলদাহাইলান, ধর্ম বিষয়ক মন্ত্রণলায়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এফএস/
সম্পর্কিত
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎবাংলাদেশি হাজিদের ব্যাকআপ আবাসন ১ শতাংশই বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
সৌদি আরবের ওপর নৌ-অবরোধের ঘোষণা হুথি বিদ্রোহীদের
লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার