বাণিজ্য কূটনীতিতে অংশীজনদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই: মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ২২:৪২আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২২:৪৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্ভাবনাময় দেশের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বাণিজ্য কূটনীতি ও নেগোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা উন্নয়নে বিকল্প নেই।

এক্ষেত্রে নেগোসিয়েশনকে ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের প্রাসঙ্গিক জ্ঞান এবং কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা সংশ্লিষ্ট চুক্তি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন বলেও জানান মন্ত্রী।

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে সরকারি ও বেসরকারি অভিজ্ঞ অংশীজনদের নিয়ে এক্সপার্ট-পুল  গঠনেরও চিন্তা করা হচ্ছে। এছাড়াও, গাইডলাইনের সাথে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান, থিংক ট্যাঙ্ক ও একাডেমিয়ার সদস্যদের নিয়ে একটি ট্রেড নেগোসিয়েশন স্ট্রাকচার গঠনের পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে না। এজন্য অন্যান্য দেশ ও বাণিজ্য জোটের সাথে আমাদের মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের প্রয়োজন হবে। মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য নেগোসিয়েশনের দক্ষতা বৃদ্ধি ও এই বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য এই প্রশিক্ষণটি অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশা করছি। ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য তিনি বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ডিসিসিআই’র প্রেসিডেন্ট ব্যারিস্টার সামীর সাত্তার বলেন, আমি বিশ্বাস করি এ প্রশিক্ষণ পাবলিক ও প্রাইভেট সেক্টরের কর্মকর্তাদের বাণিজ্য কূটনীতি ও নেগোসিয়েশনের প্রস্তুতি সম্পর্কে সম্যক জ্ঞান প্রদানের মাধ্যমে ভিশন ২০৪১-এর সফল বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফটিআই’র পরিচালক ওবায়দুল আজম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ২০২৩ তারিখে শুরু হওয়া চার দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে পাবলিক ও প্রাইভেট সেক্টরের কর্মকর্তাদের বাণিজ্য বিষয়ক নেগোসিয়েশন ও এর প্রস্তুতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

/এসআই/এমএস/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের